মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব দেশের জ্বালানি তেলের বাজারে এখনও স্পষ্ট। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে চালকরা জানিয়েছেন, সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী বিভিন্ন স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে। রাজধানীর আসাদগেট এলাকায় সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেল চালক আমজাদ হোসেন বলেন, সকালে দেরি না করতে এসে দেখেছেন, তাতেও দীর্ঘ লাইন। তিনি আশা প্রকাশ করেন, ঘণ্টাখানেকের মধ্যে তেল নিতে পারবেন। প্রাইভেটকার চালক ইদ্রিস মিয়া জানান, সীমিত পরিমাণ তেল দেওয়ায় দৈনন্দিন চাহিদা পুরোপুরি পূরণ হচ্ছে না। বর্তমানে ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০–২৫ লিটার তেল দেওয়া হচ্ছে। এ কারণে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। মোটরসাইকেল চালক রবিউল হুসাইন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এক ঘণ্টা পর তেল পেরেছেন। তিনি জানান, সোনার বাংলা স্টেশনে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা মূল্যের তেল বিতরণ করা হয়েছে, যা দুই দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, তাদের কাছে তেল থাকা পর্যন্ত বিক্রি করা হয়। তারা বলেন, বিপিসি থেকে চাহিদার তুলনায় তেল সরবরাহ কমানো হয়েছে, কিন্তু চাহিদা এখনও বেশি। আগের তুলনায় লাইনের দৈর্ঘ্য কিছুটা কমেছে এবং আশা করা যাচ্ছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
বাংলাদেশি তেলবাহী জাহাজে বাধা দেবে না ইরান — দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার নানা কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশি তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী নিয়ে শঙ্কা তৈরি হলে বাংলাদেশ ইরানের কাছে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চায়। জ্বালানি খাতের কর্মকর্তারা জানান, প্রণালীতে প্রবেশের আগে ইরানি কর্তৃপক্ষকে অবহিত করলে বাংলাদেশি জাহাজগুলোকে ওই কৌশলগত জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। এদিকে গতকাল সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া চলতি সপ্তাহে আরও চারটি জাহাজে মোট এক লাখ ২০ হাজার ২০৫ টন জ্বালানি নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা বাড়তে পারে — বণিক বার্তা বণিক বার্তা পত্রিকার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরও বাড়তে পারে। বর্তমানে দুই দেশের মোট বাণিজ্যের প্রায় ৮৫ শতাংশই মূলত ভারত থেকে পণ্য আমদানির মাধ্যমে হয়ে থাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। জানা গেছে, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাঁচ হাজার টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আসছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকার জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি ছাড়াও খাদ্যপণ্যের বাজারেও চাপ তৈরি হতে পারে। দুই আসামিকে দেশে আনতে সরকারের প্রস্তুতি — যুগান্তর যুগান্তর পত্রিকার খবরে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ জোরদার করেছে। বাংলাদেশ-ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় দুই আসামিকে ফিরিয়ে আনতে তদন্তকারী সংস্থা সিআইডি প্রয়োজনীয় চিঠি প্রস্তুত করেছে। খুব শিগগিরই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তরের আবেদন পাঠানো হবে। এদিকে আটক দুই আসামির সঙ্গে সাক্ষাতের জন্য বাংলাদেশ ইতোমধ্যে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে। জ্বালানি তেলের ডিপোতে সেনা মোতায়েন — মানবজমিন মানবজমিন পত্রিকার খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি ও পাচার রোধে জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। সরকার জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে নজরদারি জোরদার করেছে। এ জন্য একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মজুদ দিয়ে উৎপাদন চলবে ১০ এপ্রিল পর্যন্ত — কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকার খবরে বলা হয়েছে, দেশে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বর্তমান মজুদ জ্বালানি দিয়ে সর্বোচ্চ আগামী ১০ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চালানো সম্ভব। বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কেন্দ্র বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সংগঠনের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রায় এক লাখ ৩০ হাজার টন জ্বালানি তেল মজুদ রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের কাছেই প্রায় ৫৫ হাজার টন তেল রয়েছে। জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর — প্রথম আলো প্রথম আলো পত্রিকার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটর আওয়ামী লীগের এক সাবেক কারাবন্দী রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছেন-এমন তথ্য হোয়াটসঅ্যাপের একাধিক অডিও রেকর্ডিংয়ে পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। এতে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের কথোপকথন রয়েছে। রেকর্ডিংয়ে তিনি জামিনের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন, যদি শেষ পর্যন্ত মুক্তি নিশ্চিত করা যায় তবে ‘ভালো অঙ্কের’ টাকা দিতে হবে। সেখানে এক কোটি টাকার পাশাপাশি অগ্রিম ১০ লাখ টাকা দেওয়ার কথাও বলা হয়। আরও চার বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ — নয়া দিগন্ত নয়া দিগন্ত পত্রিকার খবরে বলা হয়েছে, ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করতে আরও চারটি বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এসব পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তারা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা কার্যক্রম, আর্থিক সিদ্ধান্ত ও ঝুঁকি ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে আরও ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হতে পারে। ১২ মার্চ সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবে সরকার — নিউ এইজ নিউ এইজ পত্রিকার খবরে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আগামী ১২ মার্চ জাতীয় সংসদে মোট ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করতে যাচ্ছেন। সংসদ অধিবেশন না থাকায় অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি এসব অধ্যাদেশ জারি করেছিলেন। এর মধ্যে ২০২৪ সালে ১৭টি, ২০২৫ সালে ৮০টি এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬টি অধ্যাদেশ জারি হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী কেবল অধ্যাদেশ সংসদে উপস্থাপন করতে হয়, রাষ্ট্রপতির আদেশ উপস্থাপনের বাধ্যবাধকতা নেই। শুরুতে কার্ড পাচ্ছে ৩৭,৫৬৪ পরিবার — আজকের পত্রিকা আজকের পত্রিকা জানায়, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে সরকারের নতুন উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হচ্ছে। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭ হাজার ৫৬৪টি পরিবার এই কার্ড পাবে। পরিবারগুলোর নারীপ্রধানের নামে কার্ড দেওয়া হবে এবং তারা মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এই কর্মসূচির উদ্বোধন রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা — দেশ রূপান্তর দেশ রূপান্তর পত্রিকার খবরে বলা হয়েছে, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমাতে প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকারকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। ইতোমধ্যে চাঁদাবাজ ও মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, যেই অপরাধ করুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। ঢাকা বিমানবন্দরে জমছে পণ্য — দ্য ডেইলি স্টার দ্য ডেইলি স্টার পত্রিকার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি এয়ারলাইনের কার্গো ফ্লাইট স্থগিত হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য জমে যাচ্ছে। দুবাই, আবুধাবি, দোহা ও মাসকাটের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে কার্গো ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। রপ্তানিকারকদের সংগঠন জানিয়েছে, আকাশপথে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক হলেও বর্তমানে জমে থাকা পণ্যের বড় অংশ ইউরোপ বা যুক্তরাষ্ট্রগামী নয়।
বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে গত ২২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠির একটি অনুলিপি গণমাধ্যমের কাছেও এসেছে। চিঠিতে শফিকুর রহমান উল্লেখ করেন, তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ তৈরিতে তার অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, এই অভিজ্ঞতার মাধ্যমে জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম ও ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ভূমিকা রাখতে পেরেছেন মাহমুদুল হাসান। বিরোধীদলীয় নেতা তার এই প্রস্তাবকে ‘নতুন ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, অধ্যাপক মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দিলে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতিগত ভাবনা সরকারকে উপস্থাপন ও পর্যালোচনা করা সহজ হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষাতেও তা সহায়ক হতে পারে। চিঠিতে তিনি আরও বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশের পররাষ্ট্রনীতি আরও সমন্বিতভাবে পরিচালনার জন্য এ পদায়নের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।
সিঙ্গাপুর থেকে প্রায় ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে ‘শিউ চি’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর প্রায় ১০ দিন পর সোমবার (৯ মার্চ) এই জ্বালানিবাহী জাহাজটি বন্দরের জলসীমায় আসে বলে বন্দর সূত্রে জানা গেছে। বর্তমানে ট্যাংকারটি কুতুবদিয়ার কাছাকাছি এলাকায় নোঙর করে রয়েছে। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। স্থানীয় শিপিং এজেন্ট প্রতিষ্ঠান প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ট্যাংকারগুলো বন্দরে পৌঁছাবে। এরপর পর্যায়ক্রমে সেগুলো থেকে ডিজেল খালাস করা হবে। বন্দর সূত্রে আরও জানা গেছে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা পাঁচটি ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল রয়েছে। শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, চারটি ট্যাংকারের মধ্যে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি জাহাজ সোমবার রাতে সিঙ্গাপুর থেকে প্রায় ৩০ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছাতে পারে। এছাড়া ‘এসপিটি থেমিস’ নামের আরেকটি ট্যাংকার বৃহস্পতিবার প্রায় ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে আসার কথা রয়েছে। অন্যদিকে ‘র্যাফেলস সামুরাই’ ও ‘চাং হাং হং তু’ নামের আরও দুটি ট্যাংকার আগামী শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে জানা গেছে। প্রতিটি জাহাজে প্রায় ৩০ হাজার টন করে ডিজেল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে ব্যবহৃত মোট জ্বালানির প্রায় ৭০ শতাংশই ডিজেল এবং এর বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। সাধারণ সময়ে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার টন। সেই হিসাবে পাঁচটি ট্যাংকারে আনা ডিজেল দিয়ে প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। তবে মজুত ধরে রাখতে সরকার রোববার থেকে দৈনিক সরবরাহ কমিয়ে প্রায় ৯ হাজার টনে নামিয়ে এনেছে। এই হারে সরবরাহ অব্যাহত থাকলে নতুন আসা জ্বালানি দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা মেটানো যাবে। বর্তমানে যে মজুত রয়েছে তা দিয়ে আরও ১৬ থেকে ১৭ দিন চলা সম্ভব। ফলে নতুন চালান যুক্ত হলে প্রায় এক মাসের ডিজেল চাহিদা পূরণ করা যেতে পারে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, প্রায় ২৭ হাজার টন ডিজেলবাহী একটি ট্যাংকার বন্দরে এসেছে। তবে জাহাজ থেকে ডিজেল খালাসের কাজ শুরু হয়েছে কি না, সে বিষয়ে ট্রাফিক বিভাগ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব দেশের জ্বালানি তেলের বাজারে এখনও স্পষ্ট। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে চালকরা জানিয়েছেন, সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী বিভিন্ন স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে। রাজধানীর আসাদগেট এলাকায় সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেল চালক আমজাদ হোসেন বলেন, সকালে দেরি না করতে এসে দেখেছেন, তাতেও দীর্ঘ লাইন। তিনি আশা প্রকাশ করেন, ঘণ্টাখানেকের মধ্যে তেল নিতে পারবেন। প্রাইভেটকার চালক ইদ্রিস মিয়া জানান, সীমিত পরিমাণ তেল দেওয়ায় দৈনন্দিন চাহিদা পুরোপুরি পূরণ হচ্ছে না। বর্তমানে ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০–২৫ লিটার তেল দেওয়া হচ্ছে। এ কারণে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। মোটরসাইকেল চালক রবিউল হুসাইন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এক ঘণ্টা পর তেল পেরেছেন। তিনি জানান, সোনার বাংলা স্টেশনে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা মূল্যের তেল বিতরণ করা হয়েছে, যা দুই দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, তাদের কাছে তেল থাকা পর্যন্ত বিক্রি করা হয়। তারা বলেন, বিপিসি থেকে চাহিদার তুলনায় তেল সরবরাহ কমানো হয়েছে, কিন্তু চাহিদা এখনও বেশি। আগের তুলনায় লাইনের দৈর্ঘ্য কিছুটা কমেছে এবং আশা করা যাচ্ছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
বাংলাদেশি তেলবাহী জাহাজে বাধা দেবে না ইরান — দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার নানা কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশি তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী নিয়ে শঙ্কা তৈরি হলে বাংলাদেশ ইরানের কাছে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চায়। জ্বালানি খাতের কর্মকর্তারা জানান, প্রণালীতে প্রবেশের আগে ইরানি কর্তৃপক্ষকে অবহিত করলে বাংলাদেশি জাহাজগুলোকে ওই কৌশলগত জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। এদিকে গতকাল সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া চলতি সপ্তাহে আরও চারটি জাহাজে মোট এক লাখ ২০ হাজার ২০৫ টন জ্বালানি নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা বাড়তে পারে — বণিক বার্তা বণিক বার্তা পত্রিকার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরও বাড়তে পারে। বর্তমানে দুই দেশের মোট বাণিজ্যের প্রায় ৮৫ শতাংশই মূলত ভারত থেকে পণ্য আমদানির মাধ্যমে হয়ে থাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। জানা গেছে, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাঁচ হাজার টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আসছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকার জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি ছাড়াও খাদ্যপণ্যের বাজারেও চাপ তৈরি হতে পারে। দুই আসামিকে দেশে আনতে সরকারের প্রস্তুতি — যুগান্তর যুগান্তর পত্রিকার খবরে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ জোরদার করেছে। বাংলাদেশ-ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় দুই আসামিকে ফিরিয়ে আনতে তদন্তকারী সংস্থা সিআইডি প্রয়োজনীয় চিঠি প্রস্তুত করেছে। খুব শিগগিরই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তরের আবেদন পাঠানো হবে। এদিকে আটক দুই আসামির সঙ্গে সাক্ষাতের জন্য বাংলাদেশ ইতোমধ্যে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে। জ্বালানি তেলের ডিপোতে সেনা মোতায়েন — মানবজমিন মানবজমিন পত্রিকার খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি ও পাচার রোধে জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। সরকার জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে নজরদারি জোরদার করেছে। এ জন্য একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মজুদ দিয়ে উৎপাদন চলবে ১০ এপ্রিল পর্যন্ত — কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকার খবরে বলা হয়েছে, দেশে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বর্তমান মজুদ জ্বালানি দিয়ে সর্বোচ্চ আগামী ১০ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চালানো সম্ভব। বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কেন্দ্র বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সংগঠনের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রায় এক লাখ ৩০ হাজার টন জ্বালানি তেল মজুদ রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের কাছেই প্রায় ৫৫ হাজার টন তেল রয়েছে। জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর — প্রথম আলো প্রথম আলো পত্রিকার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটর আওয়ামী লীগের এক সাবেক কারাবন্দী রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছেন-এমন তথ্য হোয়াটসঅ্যাপের একাধিক অডিও রেকর্ডিংয়ে পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। এতে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের কথোপকথন রয়েছে। রেকর্ডিংয়ে তিনি জামিনের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন, যদি শেষ পর্যন্ত মুক্তি নিশ্চিত করা যায় তবে ‘ভালো অঙ্কের’ টাকা দিতে হবে। সেখানে এক কোটি টাকার পাশাপাশি অগ্রিম ১০ লাখ টাকা দেওয়ার কথাও বলা হয়। আরও চার বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ — নয়া দিগন্ত নয়া দিগন্ত পত্রিকার খবরে বলা হয়েছে, ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করতে আরও চারটি বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এসব পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তারা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা কার্যক্রম, আর্থিক সিদ্ধান্ত ও ঝুঁকি ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে আরও ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হতে পারে। ১২ মার্চ সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবে সরকার — নিউ এইজ নিউ এইজ পত্রিকার খবরে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আগামী ১২ মার্চ জাতীয় সংসদে মোট ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করতে যাচ্ছেন। সংসদ অধিবেশন না থাকায় অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি এসব অধ্যাদেশ জারি করেছিলেন। এর মধ্যে ২০২৪ সালে ১৭টি, ২০২৫ সালে ৮০টি এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬টি অধ্যাদেশ জারি হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী কেবল অধ্যাদেশ সংসদে উপস্থাপন করতে হয়, রাষ্ট্রপতির আদেশ উপস্থাপনের বাধ্যবাধকতা নেই। শুরুতে কার্ড পাচ্ছে ৩৭,৫৬৪ পরিবার — আজকের পত্রিকা আজকের পত্রিকা জানায়, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে সরকারের নতুন উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হচ্ছে। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭ হাজার ৫৬৪টি পরিবার এই কার্ড পাবে। পরিবারগুলোর নারীপ্রধানের নামে কার্ড দেওয়া হবে এবং তারা মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এই কর্মসূচির উদ্বোধন রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা — দেশ রূপান্তর দেশ রূপান্তর পত্রিকার খবরে বলা হয়েছে, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমাতে প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকারকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। ইতোমধ্যে চাঁদাবাজ ও মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, যেই অপরাধ করুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। ঢাকা বিমানবন্দরে জমছে পণ্য — দ্য ডেইলি স্টার দ্য ডেইলি স্টার পত্রিকার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি এয়ারলাইনের কার্গো ফ্লাইট স্থগিত হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য জমে যাচ্ছে। দুবাই, আবুধাবি, দোহা ও মাসকাটের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে কার্গো ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। রপ্তানিকারকদের সংগঠন জানিয়েছে, আকাশপথে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক হলেও বর্তমানে জমে থাকা পণ্যের বড় অংশ ইউরোপ বা যুক্তরাষ্ট্রগামী নয়।
ইরানের চলমান যুদ্ধের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, ইউরোপেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সোমবার সকালে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা এখন একটি আঞ্চলিক সংঘাতের মুখোমুখি, যা অনাকাঙ্ক্ষিত ফলাফল তৈরি করছে। ইউরোপের নাগরিকেরা দুই পক্ষের লড়াইয়ের মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভন ডার লিয়েন আরও বলেন, ইরানের জনগণের স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে রাখার অধিকার রয়েছে। তিনি সতর্ক করেছেন, এই যুদ্ধের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব আন্তর্জাতিক বাজারে তেলের দামসহ বিশ্ব অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে। ইতোমধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সতর্ক করেছিলেন, এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, এর অর্থনৈতিক প্রভাব তত গভীর হবে। ইউরোপীয় নেতারা বর্তমানে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলার উপায় নিয়ে আলোচনা শুরু করেছেন।
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কামাল খারাজি। সোমবার তেহরানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনীতির কোনো সুযোগ নেই। এই যুদ্ধ কেবল অর্থনৈতিক চাপের মাধ্যমে শেষ হতে পারে। খারাজি জানান, ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে আসতে বাধ্য করতে চাইছে। তিনি সতর্ক করেছেন, যুদ্ধ চলতে থাকলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে, যার ফলে অন্যান্য দেশকে হস্তক্ষেপ করতে বাধ্য হতে হবে। ইরানের সামরিক অভিযানের ফলে হরমুজ প্রণালির নৌ-চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক তেল বাজারে বৈপ্লবিক প্রভাব পড়েছে; সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। তেহরানের দাবি, তারা উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন আবাসিক ভবন এবং বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন, যা সংঘাত আরও জটিল এবং দীর্ঘমেয়াদী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। খারাজি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নতুন নেতার ওপরও থাকবে, এবং আগের মতোই তারা এটি পালন করবেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (৯ মার্চ) রাতের ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মানবদেহের হাড় ও কঙ্কাল চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত খুলি ও হাড়ের উৎস, পাশাপাশি চক্রের সঙ্গে অন্য কারা জড়িত তা শনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নেপালে শান্তিপূর্ণ ও সফলভাবে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী তার শুভেচ্ছাবার্তায় বলেন, “সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন আয়োজন করায় আমি নেপাল সরকার এবং জনগণকে অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের দৃঢ়তা ও দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন।” এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ লক্ষ্যণীয়, যেখানে প্রায় ৩৮ শতাংশ এমপির বয়স ৪০ বছরের নিচে। বাংলাদেশ ও নেপালের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধুত্বপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।”
মো: আবদুর রহমান মিঞা
মো: আবদুর রহমান মিঞা
ড. মাহরুফ চৌধুরী
ইরানের ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা অতিক্রম করার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটলে তুরস্ক তা কোনোভাবেই মেনে নেবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। প্রথম ঘটনাটি ঘটে ৪ মার্চ এবং দ্বিতীয়টি ৯ মার্চ। উভয় ক্ষেত্রেই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। সোমবার আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর প্রেসিডেন্ট এরদোগান টেলিফোনে পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ইরানের এমন বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তুরস্ক এই সংঘাতে সরাসরি জড়িত না থাকলেও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। ফোনালাপে এরদোগান প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালানোকে ‘অবৈধ হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর হামলা কোনো পক্ষেরই উপকারে আসে না এবং আঙ্কারা এ ধরনের কর্মকাণ্ড কখনো সমর্থন করবে না। ভবিষ্যতে যদি আবার এমন ঘটনা ঘটে, তবে তুরস্ক নিজের নিরাপত্তার স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। অন্যদিকে তুরস্কের অভিযোগের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান-এর সঙ্গে ফোনালাপে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। কথোপকথনে তুরস্কের আকাশসীমায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় আঙ্কারা কঠোর প্রতিক্রিয়া জানায় বলে জানিয়েছে আনাদোলু। তুরস্কের যোগাযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, এরদোয়ান স্পষ্টভাবে জানান— তুরস্কের আকাশসীমা লঙ্ঘন “কোনো কারণেই গ্রহণযোগ্য নয়” এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে আঙ্কারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এই ফোনালাপটি ইরানের অনুরোধে অনুষ্ঠিত হয়। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ভূপাতিত করে। গত সপ্তাহেও সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে আসা আরেকটি ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা ইউনিট ধ্বংস করে বলে তুরস্ক দাবি করে। এরদোয়ান বলেন, তুরস্ক কোনো সংঘাতের পক্ষ না হয়েও এই উত্তেজনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ইরানের বিরুদ্ধে “অবৈধ হস্তক্ষেপ” সমর্থন করেন না, তবে একই সঙ্গে ইরানের পক্ষ থেকে আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানোরও সমালোচনা করেন। তার ভাষায়, “ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে লক্ষ্য করা কারও স্বার্থে নয়—এগুলো বন্ধ হওয়া উচিত।” তিনি কূটনৈতিক সমাধানের পথ আবার খুলে দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, তুরস্ক অঞ্চলে সংলাপ চালু করতে সক্রিয়ভাবে কাজ করছে। ফোনালাপে এরদোয়ান গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে হামলায় নিহতদের জন্য গভীর শোকও প্রকাশ করেন। ওই হামলার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, যদিও ইসরায়েল এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ফেব্রুয়ারি ২৮-এ শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় এরদোয়ান আশা প্রকাশ করেন, এতে অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে।
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কামাল খারাজি। সোমবার তেহরানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনীতির কোনো সুযোগ নেই। এই যুদ্ধ কেবল অর্থনৈতিক চাপের মাধ্যমে শেষ হতে পারে। খারাজি জানান, ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে আসতে বাধ্য করতে চাইছে। তিনি সতর্ক করেছেন, যুদ্ধ চলতে থাকলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে, যার ফলে অন্যান্য দেশকে হস্তক্ষেপ করতে বাধ্য হতে হবে। ইরানের সামরিক অভিযানের ফলে হরমুজ প্রণালির নৌ-চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক তেল বাজারে বৈপ্লবিক প্রভাব পড়েছে; সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। তেহরানের দাবি, তারা উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন আবাসিক ভবন এবং বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন, যা সংঘাত আরও জটিল এবং দীর্ঘমেয়াদী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। খারাজি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নতুন নেতার ওপরও থাকবে, এবং আগের মতোই তারা এটি পালন করবেন।
ইরানের চলমান যুদ্ধের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, ইউরোপেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সোমবার সকালে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা এখন একটি আঞ্চলিক সংঘাতের মুখোমুখি, যা অনাকাঙ্ক্ষিত ফলাফল তৈরি করছে। ইউরোপের নাগরিকেরা দুই পক্ষের লড়াইয়ের মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভন ডার লিয়েন আরও বলেন, ইরানের জনগণের স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে রাখার অধিকার রয়েছে। তিনি সতর্ক করেছেন, এই যুদ্ধের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব আন্তর্জাতিক বাজারে তেলের দামসহ বিশ্ব অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে। ইতোমধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সতর্ক করেছিলেন, এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, এর অর্থনৈতিক প্রভাব তত গভীর হবে। ইউরোপীয় নেতারা বর্তমানে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলার উপায় নিয়ে আলোচনা শুরু করেছেন।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।