যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে, কারণ দেশটিতে হামলা চালানোর মতো কার্যত আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই। বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে এক সংক্ষিপ্ত ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। মাত্র পাঁচ মিনিটের ওই আলাপে ট্রাম্প বলেন, তিনি যখনই চাইবেন, তখনই এ যুদ্ধ শেষ হয়ে যাবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের পরও মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ কখন বন্ধ হবে সে বিষয়ে তাদের কাছে এখনও কোনো অভ্যন্তরীণ নির্দেশনা আসেনি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার জানিয়েছেন, কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধ চলবে। যতক্ষণ প্রয়োজন এবং যতক্ষণ না সব লক্ষ্য অর্জিত হয়, ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, তারা অন্তত আরও দুই সপ্তাহ ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন, হরমুজ প্রণালীতে ইরান মাইন স্থাপন শুরু করেছে। ঠিক কতগুলো মাইন মোতায়েন হয়েছে তা নিশ্চিত নয়, তবে মার্কিন মূল্যায়নে সংখ্যা খুবই কম। ট্রাম্প নিশ্চিত করেছেন, মঙ্গলবার মার্কিন হামলায় ইরানের ১৬টি মাইন-বিছানো নৌযান ধ্বংস করা হয়েছে, যার ফলে তাদের পরিকল্পনা অনেকটাই ব্যাহত হয়েছে। মার্কিন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের শক্তি প্রদর্শন এবং জাহাজ চলাচলে হয়রানি করার সক্ষমতা পুরোপুরি নির্মূল করাই মূল লক্ষ্য। তিনি জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও আগের চেয়ে ব্যাপকভাবে কমে গেছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়সূচীর চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। মূল ছয় সপ্তাহের সময়কালেও ইরানের সর্বোচ্চ ক্ষতি সাধন করা সম্ভব হয়েছে। এছাড়া ইরানের শত্রুতা শুধুমাত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং উপসাগরীয় দেশগুলোতেও বিস্তৃত ছিল।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে। ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতের জন্য এই ধরনের ওয়েভার দিয়েছে। বাংলাদেশও যদি এই সুযোগ পায়, তবে তা দেশের অর্থনীতির জন্য বড় সহায়তা হবে। তিনি এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে। এসময় বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধের স্বল্প, মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। তেলের দাম ও প্রাকৃতিক গ্যাসের খরচ দ্রুত বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলো জরুরি পদক্ষেপ নিয়েছে। এটি প্রথমবারের মতো বিশ্ববাজারে ৪০ কোটি ব্যারেল তেল মুক্ত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত। আইইএ নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ায় সরবরাহ ঘাটতি পূরণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হরমুজ প্রণালী আবার সচল না হলে এই তেল সরবরাহ খুব সীমিত প্রভাবই ফেলবে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় বাজারে ১৮ কোটি ব্যারেল তেল ছাড়া হয়েছিল, যা বর্তমানে ঘোষণা করা ৪০ কোটি ব্যারেলের থেকেও কম। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে দৈনিক প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অবরুদ্ধ তেল থাকায় এই সরবরাহ খুব নগণ্য এবং মাত্র ২৫ দিনে শেষ হয়ে যাবে। আইইএর ঘোষণার পরও বিশ্ব তেলের বাজারে দাম প্রভাবিত হয়েছে। ব্রেন্ট ক্রুড প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি, আর মার্কিন WTI প্রায় ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৫ ডলারে লেনদেন হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সতর্ক থাকার জন্য নতুন নির্দেশনা দিয়েছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) জারি করা সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ওপর একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান ও এসি শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে। দিনের আলো বেশি ব্যবহার করা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। সার্কুলারে আরও বলা হয়েছে, অফিসিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমাতে হবে। কর্মকর্তাদের গণপরিবহণ বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করা হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহার সীমিত করা এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার কারণে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সম্পর্কিত পূর্বের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, মনিকা কবিরকে বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে। সাত দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে মনিকা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়।
মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, ইরানের ধারাবাহিক পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ভেতরে যুদ্ধের পরিণতি নিয়ে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সূত্রগুলো জানায়, ইরানের শক্ত প্রতিক্রিয়ার কারণে ওয়াশিংটন তাদের আগের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কিছু কর্মী সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনের ভেতরে আশঙ্কা তৈরি হয়েছে যে সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে, শুরুতে ধারণা করা হয়েছিল ইরান সীমিত প্রতিক্রিয়া দেখাবে এবং সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কিন্তু বাস্তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নিতে বাধ্য হতে হয়। এছাড়া যুদ্ধের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রশাসনের ভেতরের একাধিক সূত্র বলছে, যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য স্পষ্ট কোনো কৌশল না থাকায় হোয়াইট হাউসের ভেতরে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রকে বড় সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা হামলা প্রমাণ করেছে যে সংঘাত দ্রুত শেষ করা সহজ হবে না, এবং এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত পলাতক আসামি ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে গ্রেপ্তারের তথ্য দিলে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে ধরতে পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ভবেশ কুমার প্যাটেল ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি ডানকিন ডোনাটস দোকানের ভেতরে তার স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে থাকতে পারেন। তার ভারতীয় নাগরিকত্ব থাকায় তিনি ভারতে বা অন্য কোনো দেশে ভুয়া পরিচয়ে আত্মগোপনে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। এফবিআই জানিয়েছে, এই মামলায় আগে কম পরিমাণ পুরস্কার ঘোষণা করা হলেও গ্রেপ্তারে অগ্রগতি না হওয়ায় পুরস্কার বাড়িয়ে ১ মিলিয়ন ডলার করা হয়েছে। বর্তমানে তিনি এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ পলাতক আসামি। সংস্থাটি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা এফবিআইকে জানাতে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী নতুন করে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। এতে করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বুধবার সকালে ইসরায়েলের দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে অথবা সেগুলো জনবসতিহীন এলাকায় পড়েছে। ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সূত্রগুলো বলছে, ইরান শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি থাকায় এসব স্থানে সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন সীমিত পর্যায়ে নেই এবং তা ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা বাড়তে থাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে এবং বেসামরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে, তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও।
মো: আবদুর রহমান মিঞা
মো: আবদুর রহমান মিঞা
ড. মাহরুফ চৌধুরী
ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। তেলের দাম ও প্রাকৃতিক গ্যাসের খরচ দ্রুত বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলো জরুরি পদক্ষেপ নিয়েছে। এটি প্রথমবারের মতো বিশ্ববাজারে ৪০ কোটি ব্যারেল তেল মুক্ত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত। আইইএ নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ায় সরবরাহ ঘাটতি পূরণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হরমুজ প্রণালী আবার সচল না হলে এই তেল সরবরাহ খুব সীমিত প্রভাবই ফেলবে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় বাজারে ১৮ কোটি ব্যারেল তেল ছাড়া হয়েছিল, যা বর্তমানে ঘোষণা করা ৪০ কোটি ব্যারেলের থেকেও কম। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে দৈনিক প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অবরুদ্ধ তেল থাকায় এই সরবরাহ খুব নগণ্য এবং মাত্র ২৫ দিনে শেষ হয়ে যাবে। আইইএর ঘোষণার পরও বিশ্ব তেলের বাজারে দাম প্রভাবিত হয়েছে। ব্রেন্ট ক্রুড প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি, আর মার্কিন WTI প্রায় ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৫ ডলারে লেনদেন হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত ১২তম দিনে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ইরানের তেল খাত সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরান বর্তমানে যুদ্ধের প্রতিটি ক্ষতি পুষিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের রাজনৈতিক বিশ্লেষক ফোয়াদ ইজাদি বলেন, ‘‘ইরানি কর্মকর্তারা এমন কৌশল ভাবছেন যাতে যুদ্ধের ফলে হওয়া ক্ষতি পূরণ করা যায়।’’ ইজাদির মতে, ইরানের ভেতরে কয়েকটি প্রস্তাব আলোচনাাধীন। এর মধ্যে একটি হলো আঞ্চলিক পুনর্গঠন তহবিল গঠন করা, যেখানে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো অর্থ প্রদান করবে। অন্য একটি প্রস্তাব হলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ওপর কর আরোপ। তিনি বলেন, ‘‘ইরান আর অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারবে না, আর অন্যরা স্বাভাবিকভাবে লাভবান হবে—এমন পরিস্থিতি আর চলবে না।’’ বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে, তাই নতুন কোনো কর বা বিধিনিষেধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে তেহরান দাবি করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে এবং এতে ১ হাজার ৩শ’র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধের আঘাত সত্ত্বেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। নিজ টেলিগ্রাম চ্যানেলে বুধবার (১১ মার্চ) তিনি বলেন, ‘‘আমি খবর শুনেছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু বন্ধুদের কাছে খোঁজ নিয়েছিলাম, যাদের সঙ্গে খামেনি পরিবারের যোগাযোগ রয়েছে। তারা আমাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’’ রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী খামেনিকে ‘রমজান যুদ্ধের একজন আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছে, তবে তার আঘাতের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তিন দিন আগে তার প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি। তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলা নানামুখী জল্পনা-কল্পনার মাঝেই এই মন্তব্য এসেছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুই ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনেই খামেনি আহত হয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।
দীর্ঘ ৪০ বছরের ঐতিহ্যে এবার যতি পড়ল। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি এবং জননিরাপত্তার অজুহাতে লন্ডনে এই বছরের ‘আল-কুদস ডে’ পদযাত্রা নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। ২০১২ সালের পর এই প্রথম দেশটিতে কোনো রাজনৈতিক পদযাত্রা বা বিক্ষোভের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করা হলো। মেট্রোপলিটন পুলিশের বিশেষ আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই নিষেধাজ্ঞায় অনুমোদন দেন। পুলিশের দাবি, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই কর্মসূচি থেকে বড় ধরনের দাঙ্গা বা সংঘাত সৃষ্টি হতে পারে। এর আগে শেষবার ২০১২ সালে অতি-ডানপন্থী গোষ্ঠী 'ইংলিশ ডিফেন্স লিগ'-এর মিছিলে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রতি বছর আয়োজিত এই কর্মসূচির আয়োজক সংস্থা ‘ইসলামিক হিউম্যান রাইটস কমিশন’ (IHRC) সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি একে গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।