Live update news
ঈদুল ফিতরের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বোনাস

ঈদুল ফিতর সামনে রেখে দেশের চার লাখের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন।   মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। মাউশি জানিয়েছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার আনুষ্ঠানিক প্রস্তাব ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদন পাওয়ার কথা রয়েছে। অনুমোদন মিললেই পরবর্তী প্রযুক্তিগত ধাপগুলো সম্পন্ন করবে মাউশি কর্তৃপক্ষ।   মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানান, পবিত্র ঈদের আগেই দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের হাতে বোনাসের অর্থ পৌঁছে দিতে কাজ চলছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন এলে আগামী বৃহস্পতিবার সেটি ‘আইবাস’ (iBAS++) সিস্টেমে পাঠানো হবে।   তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার বা সোমবারের (১৬ মার্চ) মধ্যে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।

৪ মিনিট Ago
নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৯ মার্চ এক বিবৃতির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে মন্ত্রণালয়টি।   ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তর ও বিদেশে কর্মরত সব কূটনীতিকদের উদ্দেশে প্রকাশিত ওই বিবৃতিতে পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলা হয়, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্য থেকে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য কর।’   বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবের শহীদ নেতার প্রতি এবং গত ১১ দিনে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের বর্বর আগ্রাসনের সময় ইরানের বিরুদ্ধে সংঘটিত আক্রমণে শহীদ হওয়া সাহসী সেনানায়ক ও স্বদেশবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে যোগ্যভাবে নির্বাচিত হওয়ায় তাকে এবং ইরানি জাতিকে অভিনন্দন জানানো হয়েছে। এতে বলা হয়, সংবিধানের নীতিমালা অনুযায়ী এবং বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই এ নির্বাচন সম্পন্ন হয়েছে।   পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে যখন ইরান যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখোমুখি, তখন বিশেষজ্ঞ পরিষদে জনগণের প্রতিনিধিদের সুস্পষ্ট রায়ে সর্বোচ্চ নেতার নির্বাচন এবং এই সিদ্ধান্তের প্রতি ইরানি জাতির সমর্থন দেশটির ঐক্য, স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে।   বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশ-বিদেশে কর্মরত সব কূটনীতিক ইসলামি বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করছে এবং ইরানের জাতীয় স্বার্থ রক্ষা ও বৈদেশিক নীতির লক্ষ্য বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্নবায়ন করছে।

১৫ মিনিট Ago
ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, উপদেষ্টাদের ‘এক্সিট র‍্যাম্প’ খোঁজার পরামর্শ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে তার কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে একটি ‘এক্সিট র‍্যাম্প’ বা সম্ভাব্য প্রস্থানপথ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। তেলের দাম দ্রুত বাড়া এবং দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন উদ্বেগ থেকেই এ পরামর্শ দেওয়া হয়েছে।   সোমবার (৯ মার্চ) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে এবং তারা নির্ধারিত সময়ের আগেই এগিয়ে আছেন। তার ধারণা, এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তবে যুদ্ধ কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।   ইরানের জনগণ যারা বর্তমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তাদের সহায়তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্পের বক্তব্যে বোঝা যায় তিনি দ্রুত যুদ্ধের সমাপ্তি চান। নেতৃত্ব পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রাখার বিষয়ে তিনি ততটা আগ্রহী নন। তিনি বলেন, এমন একটি ব্যবস্থা চান যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে; আর যদি তা সম্ভব না হয়, তাহলে এখনই বিষয়টি শেষ করা ভালো।   ট্রাম্প আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়ায় তিনি হতাশ। তার মতে, এ সিদ্ধান্ত থেকে বোঝা যায় তেহরান পিছু হটতে রাজি নয়।   ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা বলেছেন, তেহরান যদি আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরাইল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সহজে এই যুদ্ধ থেকে সরে আসা কঠিন হবে। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করতে থাকে, তাহলে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে প্রস্তুত।   প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক সুবিধাজনক অবস্থানে থাকায় সন্তোষজনক বিজয় দাবি করতে না পারা পর্যন্ত যুদ্ধ বন্ধ করা হবে না। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অজ্ঞাত সূত্রের ভিত্তিতে প্রকাশিত কিছু প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টারা ‘অপারেশন এপিক ফিউরি’ সফল করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং শেষ পর্যন্ত এ অভিযান কখন শেষ হবে তা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট নিজেই।   এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হওয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্পের মিত্রদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মুর বলেন, গ্যাস ও তেলের দাম বাড়লে অন্যান্য পণ্যের দামও বেড়ে যায়, যা মানুষের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।   সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

২৪ মিনিট Ago
টিএসসিতে নারী লাঞ্ছনা, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গ ও নারী লাঞ্ছনার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই নারী ও দুই ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।   বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এই সিদ্ধান্ত দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে তাদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।   বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।   গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টিএসসি এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। সংশ্লিষ্টরা মনে করছেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

৩০ মিনিট Ago
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
আমেরিকা
ইরান উত্তেজনার মধ্যে তেলের দাম কমাতে পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে এবং এতে তেলের দাম কমে আসতে পারে বলে আশা করছেন।   দক্ষিণ ফ্লোরিডার ডোরাল এলাকায় নিজের গলফ ক্লাবের বলরুমে তিন দিনের সম্মেলনে হাউস রিপাবলিকানদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, তার সবকিছুর জন্য একটি পরিকল্পনা রয়েছে এবং তিনি আশা করেন এতে আমেরিকানরা সন্তুষ্ট হবে ও তেলের দাম কমে যাবে।   সোমবার এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে এবং তিনি বিষয়টি নির্ধারিত সময়ের অনেক আগেই ঘোষণা করেছিলেন। তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প।   তিনি সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারের চলাচলে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যদি এমন কিছু ঘটে যাতে হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যতটা আঘাত করেছে তার চেয়ে ২০ গুণ বেশি আঘাত হানবে।   ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সহজেই ধ্বংসযোগ্য বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম, যা ইরানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এমন পরিস্থিতি তৈরি হবে না। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থানকে চীনসহ অন্যান্য দেশ উপকার হিসেবেই দেখবে, কারণ এতে বৈশ্বিক তেল সরবরাহ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা বজায় থাকবে।

তাবাস্সুম মার্চ ১০, ২০২৬ 0
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)/ফাইল ছবি
আবাসন খাতে ৩ হাজার কোটি টাকার তহবিল চায় রিহ্যাব

দেশের আবাসন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে নীতিগত সহায়তা চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ খাতের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনসহ সাত দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।   মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে এসব প্রস্তাব তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। এ সময় সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়াসহ রিহ্যাবের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।   চিঠিতে বলা হয়, সরকার স্বীকৃত শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে দেশের আবাসন সমস্যা সমাধানে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে রিহ্যাব। দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে আবাসনের চাহিদা ক্রমেই বাড়ছে। পাশাপাশি আবাসন খাত প্রায় ২৫০টিরও বেশি শিল্পখাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বর্তমানে এ খাতে স্থবিরতা দেখা দিয়েছে।   এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। রিহ্যাবের মতে, এ তহবিল গঠন করা হলে নির্মাণ কার্যক্রম সচল রাখা সহজ হবে এবং খাতটি পুনরুদ্ধারে সহায়ক হবে।   এছাড়া মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সিঙ্গেল ডিজিট সুদে ৩০ বছর মেয়াদি আবাসন ঋণ সুবিধা চালু বা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে অন্যান্য দেশের মতো শক্তিশালী মর্টগেজ ব্যাংক প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। ব্যাংকগুলোতে আবাসন ঋণ অনুমোদনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত নির্দেশনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।   প্রথমবারের মতো বাসা কিনতে ইচ্ছুকদের জন্য ‘ফার্স্ট হোম বায়ার স্কিম’ চালুর প্রস্তাব দিয়েছে রিহ্যাব। এর আওতায় ডাউন পেমেন্ট কমানো এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি গ্রিন বিল্ডিং, সৌরবিদ্যুৎ ব্যবহার এবং পরিবেশবান্ধব নির্মাণে বিশেষ অর্থায়ন সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।   ঢাকার ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা শহরগুলোতে আবাসন প্রকল্পে কম সুদের বিশেষ ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। এছাড়া আবাসন বা নির্মাণ খাতকে অনুৎপাদনশীল খাত হিসেবে বিবেচনা না করে উৎপাদনশীল খাত হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছে রিহ্যাব। সংগঠনটির মতে, এ খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।

আইআরজিসি মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়েইনি
এক লিটার তেলও দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের অব্যাহত সামরিক তৎপরতার বিরুদ্ধে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টির হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার রাতে এক কড়া বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়েইনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের অবকাঠামোতে হামলা চললে এই অঞ্চল থেকে বিশ্ববাজারে ‘এক লিটার তেলও’ পৌঁছাতে দেওয়া হবে না। জেনারেল নায়েইনি ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে বলেন, মার্কিন সেনাদের মনোবল ভেঙে পড়া ঠেকাতে ট্রাম্প শক্তির মিথ্যা দম্ভ করছেন। যুদ্ধের ১০ম দিনে এসে তিনি পরিষ্কার করেছেন যে, মার্কিন ও ইসরাইলি যেকোনো হুমকি মোকাবিলায় তেহরান এখন আগের চেয়েও বেশি প্রস্তুত। বিবৃতিতে জেনারেল নায়েইনি মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি তুলে ধরেন: মার্কিন নৌবহরের পশ্চাদপসরণ: ট্রাম্প হরমুজ প্রণালীতে অবাধ চলাচলের দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। ইরানের মিসাইল ও ড্রোন আক্রমণের ভয়ে মার্কিন রণতরী এবং ফাইটার জেটগুলো ইরান সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান নিচ্ছে। আব্রাহাম লিংকন-এ হামলা: মুখপাত্র জানান, ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে মাত্র চারটি মিসাইল ছোঁড়ার পরেই মার্কিন নৌবাহিনী আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে সরে গেছে। ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা: ট্রাম্প ইরানের মিসাইল ফুরিয়ে যাওয়ার দাবি করলেও নায়েইনি জানান, বর্তমানে এক টনেরও বেশি ওজনের বিস্ফোরকবাহী (ওয়ারহেড) ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটি ও ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে। জ্বালানি তেলের বাজার নিয়ে ট্রাম্পের নীতির উপহাস করে নায়েইনি বলেন, যুদ্ধের প্রথম ৯ দিনেই তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। যদি ইরান আক্রান্ত হয়, তবে তেলের বাজার নিয়ন্ত্রণের সমস্ত কৃত্রিম চেষ্টা ব্যর্থ হবে এবং অঞ্চলটি থেকে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এতে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ সংকটের মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের নতুন নেতৃত্ব নির্বাচনে ট্রাম্পের অস্থিতিশীল করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির উত্থানকে ইরানের জন্য এক নতুন বিপ্লবী উদ্দীপনা হিসেবে দেখছেন তারা। নায়েইনি দাবি করেন, নতুন নেতৃত্বের অধীনে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিবৃতি শেষে জেনারেল নায়েইনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি ইরানের মিসাইল কোনো ক্ষতিই না করে থাকে, তবে কেন সাংবাদিকদের ক্ষয়ক্ষতির ছবি তুলতে দেওয়া হচ্ছে না? কেন হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে? তিনি স্পষ্টভাবে জানান, যুদ্ধের সমাপ্তি যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই নির্ধারণ করবে এবং এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। ইরান বর্তমানে হরমুজ প্রণালীতে মার্কিন সুপার-ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড ফোর্ডের আগমনের অপেক্ষায় রয়েছে এবং যুদ্ধের পরিধি আরও বাড়ানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

ছবি: সংগৃহীত।
ইরানে টন টন খাদ্য ও ওষুধ পাঠালো আজারবাইজান

কাকাসাস অঞ্চলে যুদ্ধের উত্তেজনা কমিয়ে শান্তির বার্তা নিয়ে হাজির হলো আজারবাইজান। সাম্প্রতিক দিনগুলোতে ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যখন চরম অস্থিরতা বিরাজ করছিল, ঠিক তখনই ইরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল বাকু।   আজারবাইজানের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় আজ নিশ্চিত করেছে যে, তারা ইরানে বিশাল পরিমাণ মানবিক সহায়তা হিসেবে টন টন খাদ্যসামগ্রী এবং জরুরি ওষুধ পাঠিয়েছে। মূলত গত ৮ মার্চ আজারবাইজান ও ইরানের রাষ্ট্রপতির মধ্যে এক টেলিফোন আলাপের পর এই সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।   দীর্ঘদিন ধরে তেহরান অভিযোগ করে আসছে যে, আজারি ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েল তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগের মাঝেই আজারবাইজানের এই 'অলিভ ব্রাঞ্চ' বা শান্তির প্রস্তাব মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।  

ট্রফি উন্মোচন
বাংলাদেশ - পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন! শুরু শিরোপার লড়াই।

ফয়জুল ইসলাম : ক্রিকেটপ্রেমীদের চোখ এখন একটাই প্রশ্নে—কার হাতে উঠবে এই ট্রফি? শুরু হয়ে গেলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। দুই দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে উন্মোচিত হলো সিরিজের কাঙ্ক্ষিত ট্রফি, আর সেখান থেকেই শুরু শিরোপার লড়াইয়ের উত্তেজনা। মাঠের পারফরম্যান্স, কৌশল আর লড়াই—সবকিছুর সমন্বয়ে নির্ধারিত হবে কে হবে শেষ হাসির মালিক। এখন দেখার বিষয়, টাইগারদের ঘরেই কি থাকবে ট্রফি, নাকি তা নিয়ে যাবে পাকিস্তান।

ডোনাল্ড ট্রাম্প
তেলের দাম সামাল দিতে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের

বিশ্ববাজারে  জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় কিছু তেল–সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি দেশের ওপর আরোপিত তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।   বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সাংবাদিকদের বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেগুলো তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”   তিনি আরও বলেন, ভবিষ্যতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনই হবে না। তার ভাষায়, “তারপর কে জানে? হয়তো এতটাই শান্তি থাকবে যে আর নিষেধাজ্ঞা দিতে হবে না।”   একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, সম্প্রতি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি “খুব ভালো” ফোনালাপ করেছেন। তবে ঠিক কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।   খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল ক্রয়ের সুযোগ তৈরি হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ কমানোর চেষ্টা চলছে।   বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অবস্থান বৈশ্বিক তেলবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

আন্তর্জাতিক

View more
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি অনলাইন
নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
তাবাস্সুম মার্চ ১০, ২০২৬ 0

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৯ মার্চ এক বিবৃতির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে মন্ত্রণালয়টি।   ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তর ও বিদেশে কর্মরত সব কূটনীতিকদের উদ্দেশে প্রকাশিত ওই বিবৃতিতে পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলা হয়, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্য থেকে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য কর।’   বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবের শহীদ নেতার প্রতি এবং গত ১১ দিনে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের বর্বর আগ্রাসনের সময় ইরানের বিরুদ্ধে সংঘটিত আক্রমণে শহীদ হওয়া সাহসী সেনানায়ক ও স্বদেশবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে যোগ্যভাবে নির্বাচিত হওয়ায় তাকে এবং ইরানি জাতিকে অভিনন্দন জানানো হয়েছে। এতে বলা হয়, সংবিধানের নীতিমালা অনুযায়ী এবং বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই এ নির্বাচন সম্পন্ন হয়েছে।   পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে যখন ইরান যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখোমুখি, তখন বিশেষজ্ঞ পরিষদে জনগণের প্রতিনিধিদের সুস্পষ্ট রায়ে সর্বোচ্চ নেতার নির্বাচন এবং এই সিদ্ধান্তের প্রতি ইরানি জাতির সমর্থন দেশটির ঐক্য, স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে।   বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশ-বিদেশে কর্মরত সব কূটনীতিক ইসলামি বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করছে এবং ইরানের জাতীয় স্বার্থ রক্ষা ও বৈদেশিক নীতির লক্ষ্য বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্নবায়ন করছে।

ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ শেষ নয়, ট্রাম্পের মন্তব্যে আপত্তি ইসরায়েলের
তাবাস্সুম মার্চ ১০, ২০২৬ 0

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষের দিকে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সংঘাত এখনও শেষ হয়নি এবং সামরিক অভিযান চলমান রয়েছে।   সোমবার ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “এখনও কিছুই শেষ হয়নি। আমাদের প্রাথমিক মূল্যায়ন ছিল, এই যুদ্ধ প্রায় দুই সপ্তাহ চলবে।”   তিনি জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের বেশ কিছু লক্ষ্য এখনও অর্জন করা বাকি রয়েছে। তাই যুদ্ধ শেষ হয়ে গেছে বা শেষের পথে—এমন মন্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলছে না।   এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং সংঘাত দ্রুত শেষ হতে পারে। তবে ইসরায়েলি সূত্রের মতে, ইরান এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, ফলে যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।   ইসরায়েলের ওই কর্মকর্তা আরও বলেন, অভিযান শুরু হওয়ার সময় থেকেই ধারণা করা হয়েছিল যে এটি স্বল্প সময়ের হলেও তীব্র লড়াই হবে এবং সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ করা হবে না।   বর্তমানে ইরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে বলে জানা গেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।   বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভিন্ন বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এখনো অনিশ্চিত এবং সংঘাত দ্রুত থামার সম্ভাবনা কম।

ছবি: সংগৃহীত
রাজনৈতিক আশ্রয় চাওয়া নারী ফুটবলারদের ‘বাড়ি ফিরতে’ বলল ইরান
তাবাস্সুম মার্চ ১০, ২০২৬ 0

ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জোহরা ঘানবারিসহ পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।   বাঘাই দাবি করেন, অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট খেলতে যাওয়া ওই খেলোয়াড়দের ‘জিম্মি’ করা হয়েছে। তিনি লিখেছেন, মিনাব শহরে টমাহক মিসাইল হামলায় ১৬৫ জনের বেশি ইরানি স্কুলছাত্রী নিহত হওয়ার পর এখন ‘বাঁচানোর’ নামে ইরানি অ্যাথলেটদের জিম্মি করার চেষ্টা করা হচ্ছে, যা তিনি ধৃষ্টতা ও ভণ্ডামি বলে উল্লেখ করেন। তিনি নারী ফুটবল দলের সদস্যদের উদ্দেশে বলেন, দুশ্চিন্তা না করে তারা যেন দেশে ফিরে আসে, ইরান তাদের জন্য উন্মুক্ত বাহু নিয়ে অপেক্ষা করছে।   এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দলটিকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করা হয়েছিল।   মঙ্গলবার (১০ মার্চ) এই দলের পাঁচ সদস্যকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। তারা হোটেল থেকে বের হয়ে অস্ট্রেলীয় কর্মকর্তাদের কাছে নিরাপত্তার আবেদন করলে তাদের একটি নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। প্রকাশিত ছবিতে দেখা গেছে, খেলোয়াড়রা একটি টেবিলের চারপাশে বসে আছেন এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের দেশটিতে থাকার অনুমতি দিয়ে নথিপত্রে স্বাক্ষর করছেন।   এর আগে সোমবার (৯ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের এই নারী খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।

হেসা শাহেদ ১৩৬
সিরিয়ার জেলিন গ্রামে ইরানি ড্রোন পড়ল, ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত
তাবাস্সুম মার্চ ১০, ২০২৬ 0

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে একটি ইরানি ড্রোন পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সিরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মনুষ্যবিহীন উড়োযানটি ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।   আল-ইখবারিয়া টিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আকাশেও বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।   একই সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার সিরিয়ার দারা প্রদেশের আল-হারা শহরের আকাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করে ইসরাইলি বাহিনী। এর একদিন আগে উত্তর দারার ইনখিল শহরেও আরও একটি ড্রোন প্রতিহত করা হয়।   তবে সিরিয়ায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
172 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
188 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
124 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
আইন-আদালত
Advertisement
শিক্ষা
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
বাংলাদেশ
জাতীয়