Live update news
আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের স্টাডি ভিসা স্থগিত করল যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান এর শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি ভিসা’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কাজের অনুমতিও (ওয়ার্ক ভিসা) সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।   দেশটির অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী ভিসায় আসা ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ওই চার দেশের শিক্ষার্থীদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রায় ৪৭০ শতাংশ বেড়েছে। ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্য সবসময় যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষকে আশ্রয় দেবে। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার সহ্য করা হবে না। নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন।   বর্তমানে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। অভিবাসনবিরোধী অবস্থানের কারণে রিফর্ম ইউকে জনমতে প্রভাব বিস্তার করছে। জনমতের চাপ কমাতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কিয়ার স্টারমার এর সরকার আশ্রয় প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে।   প্রেস অ্যাসোসিয়েশন (PA) জানিয়েছে, নতুন অভিবাসন বিধি অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে।   সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন প্রায় ২০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। তবে মোট আশ্রয় আবেদনের প্রায় ১৩ শতাংশ এখনও স্টাডি ভিসার মাধ্যমে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিবাসন নীতি আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোম অফিস।

৫২ মিনিট Ago
ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন সিনেটরের

যুক্তরাষ্ট্র এর প্রশাসন ভবিষ্যতে ইরান এ সেনা মোতায়েন করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কংগ্রেসে অনুষ্ঠিত একটি গোপন ব্রিফিংয়ের পর তিনি এই মন্তব্য করেন। ব্লুমেন্থাল বলেন, ওই ব্রিফিংয়ের পর তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উদ্বিগ্ন, কারণ যুক্তরাষ্ট্রের সেনাদের হয়তো তেহরানে পাঠানো হতে পারে।   ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে স্পষ্ট ধারণা না পাওয়ার কথা উল্লেখ করে সিনেটর বলেন, প্রশাসনের অগ্রাধিকার কী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নষ্ট, নাকি সরকার পরিবর্তন তা পরিষ্কার নয়।   তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল সম্পর্কে শুধু কংগ্রেস নয়, বরং সাধারণ মার্কিন জনগণকেও অবহিত করা প্রয়োজন। কোনো তথ্য গোপন রাখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।   ব্লুমেন্থাল সতর্ক করে বলেন, সামরিক লক্ষ্য সম্পর্কে অনিশ্চয়তা থাকলে যুক্তরাষ্ট্র বড় আকারের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

১ ঘন্টা Ago
নির্ধারিত সময়ে অফিস বন্ধ, হঠাৎ পরিদর্শনে গিয়ে বারান্দায় অপেক্ষা ভূমি প্রতিমন্ত্রীর

বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।   সরকারি সময় অনুযায়ী অফিস খোলার কথা সকাল ৯টায়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি দেখা যায়নি। অফিস তালাবদ্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।   এ সময় প্রতিমন্ত্রী অফিসের বারান্দায় বসেই সেবা নিতে আসা মানুষের অভিযোগ শোনেন। প্রায় আধঘণ্টা তিনি সেখানে অবস্থান করে সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। উপস্থিত এক ব্যক্তি জানান, অনলাইনে মিউটেশনের আবেদন গ্রহণ হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে তিনি সকাল সাড়ে ৮টার দিকে অফিসে আসেন। কিন্তু এসে দেখেন অফিস বন্ধ। নির্ধারিত সময়ে সেবা না পেয়ে তিনি ভোগান্তিতে পড়েন।   প্রতিমন্ত্রী বলেন, অফিস সময় শুরু হওয়ার পরও কর্মকর্তাদের অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের গাফিলতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। বাইরে অপেক্ষমাণ সেবাগ্রহীতাদের দুর্ভোগকে তিনি দুঃখজনক উল্লেখ করেন।   তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধরনের হঠাৎ পরিদর্শন চলবে, যাতে দেশের বিভিন্ন স্থানের ভূমি অফিসে সেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়।   দীর্ঘদিন ধরে ভূমি অফিসগুলোকে ঘিরে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন সময়মতো ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা যায় এবং এ ধরনের নেতিবাচক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

১ ঘন্টা Ago
রাষ্ট্রপতি ও স্পিকার পদ নিয়ে বিএনপির ভেতরে আলোচনা, সিদ্ধান্ত হবে নীতিনির্ধারণী বৈঠকে

রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কারা আসছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নীতিনির্ধারণী পর্যায়ে এখন এই দুটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে পর্যালোচনা চলছে।   দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে চায় বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি আইন পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের নামও আলোচনায় রয়েছে।   রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন বিএনপির নীতিনির্ধারণী রাজনীতিতে সক্রিয় এবং সরকারের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক জ্যেষ্ঠতা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাঁকে এই পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।   এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর নামও আলোচনায় উঠেছিল। তবে তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়নি, তাই এখনই নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা অপ্রয়োজনীয়।   অন্যদিকে স্পিকার পদে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। এ তালিকায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।   দলীয় সূত্র বলছে, সংসদ পরিচালনার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে স্পিকার নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে জাতীয় সংসদ–এর ত্রয়োদশ অধিবেশন। ওই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।   সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার পদ বিবেচনার বিষয়টিও আলোচনায় রয়েছে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী বাংলাদেশ–কে নাম প্রস্তাব করতে বলা হয়েছে বলে জানা গেছে।   সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।   তবে বিএনপি নেতৃত্ব এখনই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে না বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা ও রাজনৈতিক কৌশল বিবেচনায় রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

১ ঘন্টা Ago
ট্রাম্প ইরানে সেনা মোতায়েন করতে পারেন বলে উদ্বেগ জানান সিনেটর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন সিনেটরের

যুক্তরাষ্ট্র এর প্রশাসন ভবিষ্যতে ইরান এ সেনা মোতায়েন করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কংগ্রেসে অনুষ্ঠিত একটি গোপন ব্রিফিংয়ের পর তিনি এই মন্তব্য করেন। ব্লুমেন্থাল বলেন, ওই ব্রিফিংয়ের পর তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উদ্বিগ্ন, কারণ যুক্তরাষ্ট্রের সেনাদের হয়তো তেহরানে পাঠানো হতে পারে।   ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে স্পষ্ট ধারণা না পাওয়ার কথা উল্লেখ করে সিনেটর বলেন, প্রশাসনের অগ্রাধিকার কী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নষ্ট, নাকি সরকার পরিবর্তন তা পরিষ্কার নয়।   তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল সম্পর্কে শুধু কংগ্রেস নয়, বরং সাধারণ মার্কিন জনগণকেও অবহিত করা প্রয়োজন। কোনো তথ্য গোপন রাখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।   ব্লুমেন্থাল সতর্ক করে বলেন, সামরিক লক্ষ্য সম্পর্কে অনিশ্চয়তা থাকলে যুক্তরাষ্ট্র বড় আকারের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

নিলুফা ইয়াসমিন মার্চ ৪, ২০২৬ 0
আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের জন্য স্টাডি ভিসা বন্ধ করবে যুক্তরাজ্য। ছবি: সংগৃহীত
আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের স্টাডি ভিসা স্থগিত করল যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান এর শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি ভিসা’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কাজের অনুমতিও (ওয়ার্ক ভিসা) সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।   দেশটির অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী ভিসায় আসা ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ওই চার দেশের শিক্ষার্থীদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রায় ৪৭০ শতাংশ বেড়েছে। ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্য সবসময় যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষকে আশ্রয় দেবে। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার সহ্য করা হবে না। নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন।   বর্তমানে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। অভিবাসনবিরোধী অবস্থানের কারণে রিফর্ম ইউকে জনমতে প্রভাব বিস্তার করছে। জনমতের চাপ কমাতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কিয়ার স্টারমার এর সরকার আশ্রয় প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে।   প্রেস অ্যাসোসিয়েশন (PA) জানিয়েছে, নতুন অভিবাসন বিধি অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে।   সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন প্রায় ২০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। তবে মোট আশ্রয় আবেদনের প্রায় ১৩ শতাংশ এখনও স্টাডি ভিসার মাধ্যমে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিবাসন নীতি আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোম অফিস।

ছবি: সংগৃহীত
দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলার অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই–এ অবস্থিত যুক্তরাষ্ট্র কনস্যুলেট দুবাই ভবনে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার পর ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। বুধবার (স্থানীয় সময়) রাত প্রায় ২টার দিকে এ তথ্য প্রকাশ করে Reuters। তবে হামলার ধরন ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   এর আগে গতকাল ভোরে সৌদি আরব–এ অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস রিয়াদ লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   আন্তর্জাতিক সূত্রের বরাতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।   এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

আয়াতুল্লাহ আলি খামেনি
খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। ইরানিদের কাছে মাশহাদ একটি পবিত্র শহর হিসেবে পরিচিত।   খবরে বলা হয়, ৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্মও মাশহাদেই। সেখানে অবস্থিত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তার পিতার কবর রয়েছে।   জানা গেছে, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হয়। তবে তার দাফনের নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

জাহের আলভী। ছবি: সংগৃহীত
ইকরার আত্মহত্যা: ভিডিওতে ‘মব’ আতঙ্কের দাবি আলভীর

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর দাফনে না আসায় সমালোচনার মুখে পড়া ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভী ২৮ মিনিটের এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সোমবার রাত আটটার পর ফেসবুকে প্রকাশিত ওই ভিডিওতে দেশে না ফেরা, স্ত্রীর শেষযাত্রায় অনুপস্থিত থাকা এবং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ—এসব বিষয়ে কথা বলেন তিনি।   ভিডিওর শুরুতে আলভী বলেন, ঘটনার একপাক্ষিক বিবরণ দেখে তাঁকে বিচার করা হচ্ছে। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় সবকিছু গুছিয়ে বলা তাঁর পক্ষে কঠিন বলেও উল্লেখ করেন তিনি। দাফনে উপস্থিত না থাকার বিষয়ে আলভীর দাবি, দেশে ফিরলে ‘মব’ বা গণআক্রমণের শিকার হওয়ার আশঙ্কা ছিল। তাঁর ভাষ্য, নেপাল থেকে ঢাকায় ফেরার টিকিট কেটে বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করলেও নিরাপত্তাঝুঁকির তথ্য পেয়ে ফিরে যান। ফোনে হুমকি পাওয়ার কথাও জানান তিনি।   আলভী বলেন, আইনগতভাবে জবাব দিতে তিনি প্রস্তুত ছিলেন; কিন্তু যদি সহিংসতার শিকার হন, তাহলে তাঁর সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তিনি আরও দাবি করেন, ইকরার পরিবার তাঁকে শেষবার স্ত্রীর মুখ দেখতে দেয়নি।   ভিডিওতে তাঁদের ১৬ বছরের দাম্পত্য জীবনের কথাও তুলে ধরেন আলভী। তাঁর বক্তব্য, সম্পর্কের টানাপোড়েন আগে থেকেই ছিল এবং স্ত্রী তালাক চাইতেন। তবে সন্তানের কথা ভেবে তিনি বিচ্ছেদ চাননি। সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে আলভী বলেন, বাইরের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি জটিল হয়েছে। এ বিষয়ে তাঁর কাছে ‘প্রমাণ’ রয়েছে বলে দাবি করেন, যদিও বিস্তারিত পরে জানাবেন বলে জানান।   গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর DOHS–এর একটি বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।   ইকরার মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আত্মহত্যায় প্ররোচনা, অবহেলা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।   রোববার ময়মনসিংহের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হয়। সেখানে আলভীর অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সোমবারের ভিডিও বার্তায় সেই সমালোচনার জবাব দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (১ মার্চ) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ জানান। তবে ওই বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। একই সঙ্গে ইরানের পাল্টা হামলাকে তিনি অকার্যকর ও পরিস্থিতি আরও অবনতির কারণ হিসেবে আখ্যায়িত করেন এবং এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানান।   বিবৃতিতে তিনি বলেন, “ইরানে সাম্প্রতিক সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ সংঘাতের ভয়ংকর বিস্তারকে নির্দেশ করছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা তৈরি করেছে। জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো হামলার আমরা দ্ব্যর্থহীন নিন্দা জানাই।”   তিনি আরও বলেন, “অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। এসব পদক্ষেপ উত্তেজনা বাড়াচ্ছে, সংলাপের পথ সংকুচিত করছে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে। একই সঙ্গে উপসাগরীয় ও আঞ্চলিক ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাও অকার্যকর এবং পরিস্থিতিকে আরও খারাপ করছে। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সংঘাতের বিস্তার নিরীহ মানুষের দুর্ভোগ বাড়াবে এবং মুসলিম বিশ্বজুড়ে অস্থিরতা গভীরতর করবে।”   ডা. শফিকুর রহমান বলেন, “আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামো উপেক্ষা করে রাষ্ট্রপ্রধান ও জাতীয় নেতাদের হত্যার প্রবণতা ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। এ ধরনের কর্মকাণ্ড বিপজ্জনক নজির স্থাপন করে, বৈশ্বিক নীতিমালাকে দুর্বল করে এবং অঞ্চলকে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা ও আইনহীনতার দিকে ঠেলে দিতে পারে।”   তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের জনগণ ও বিশ্ববাসী আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ চায় না। তারা শান্তি, নিরাপত্তা ও মর্যাদা প্রত্যাশা করে। সংযম ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে পুরো অঞ্চল আরও বড় সংঘাতে জড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকিতে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়।”   বিবৃতির শেষাংশে জামায়াত আমির সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ এবং সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। পূর্ণাঙ্গ কনস্যুলার সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করে তাদের নিরাপত্তা ও কল্যাণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।   এই সংকটময় সময়ে রক্তপাত বন্ধ ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে ঐক্য, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও তিনি জোর দেন।

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

আন্তর্জাতিক

View more
আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের জন্য স্টাডি ভিসা বন্ধ করবে যুক্তরাজ্য। ছবি: সংগৃহীত
আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের স্টাডি ভিসা স্থগিত করল যুক্তরাজ্য
নিলুফা ইয়াসমিন মার্চ ৪, ২০২৬ 0

যুক্তরাজ্য সরকার আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান এর শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি ভিসা’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কাজের অনুমতিও (ওয়ার্ক ভিসা) সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।   দেশটির অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী ভিসায় আসা ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ওই চার দেশের শিক্ষার্থীদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রায় ৪৭০ শতাংশ বেড়েছে। ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্য সবসময় যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষকে আশ্রয় দেবে। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার সহ্য করা হবে না। নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন।   বর্তমানে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। অভিবাসনবিরোধী অবস্থানের কারণে রিফর্ম ইউকে জনমতে প্রভাব বিস্তার করছে। জনমতের চাপ কমাতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কিয়ার স্টারমার এর সরকার আশ্রয় প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে।   প্রেস অ্যাসোসিয়েশন (PA) জানিয়েছে, নতুন অভিবাসন বিধি অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে।   সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন প্রায় ২০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। তবে মোট আশ্রয় আবেদনের প্রায় ১৩ শতাংশ এখনও স্টাডি ভিসার মাধ্যমে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিবাসন নীতি আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোম অফিস।

ট্রাম্প ইরানে সেনা মোতায়েন করতে পারেন বলে উদ্বেগ জানান সিনেটর। ছবি: সংগৃহীত
ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন সিনেটরের
নিলুফা ইয়াসমিন মার্চ ৪, ২০২৬ 0

যুক্তরাষ্ট্র এর প্রশাসন ভবিষ্যতে ইরান এ সেনা মোতায়েন করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কংগ্রেসে অনুষ্ঠিত একটি গোপন ব্রিফিংয়ের পর তিনি এই মন্তব্য করেন। ব্লুমেন্থাল বলেন, ওই ব্রিফিংয়ের পর তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উদ্বিগ্ন, কারণ যুক্তরাষ্ট্রের সেনাদের হয়তো তেহরানে পাঠানো হতে পারে।   ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে স্পষ্ট ধারণা না পাওয়ার কথা উল্লেখ করে সিনেটর বলেন, প্রশাসনের অগ্রাধিকার কী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নষ্ট, নাকি সরকার পরিবর্তন তা পরিষ্কার নয়।   তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল সম্পর্কে শুধু কংগ্রেস নয়, বরং সাধারণ মার্কিন জনগণকেও অবহিত করা প্রয়োজন। কোনো তথ্য গোপন রাখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।   ব্লুমেন্থাল সতর্ক করে বলেন, সামরিক লক্ষ্য সম্পর্কে অনিশ্চয়তা থাকলে যুক্তরাষ্ট্র বড় আকারের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি ও স্পিকার পদ নিয়ে বিএনপির ভেতরে আলোচনা, সিদ্ধান্ত হবে নীতিনির্ধারণী বৈঠকে
রাষ্ট্রপতি ও স্পিকার পদ নিয়ে বিএনপির ভেতরে আলোচনা, সিদ্ধান্ত হবে নীতিনির্ধারণী বৈঠকে
নিলুফা ইয়াসমিন মার্চ ৪, ২০২৬ 0

রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কারা আসছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নীতিনির্ধারণী পর্যায়ে এখন এই দুটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে পর্যালোচনা চলছে।   দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে চায় বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি আইন পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের নামও আলোচনায় রয়েছে।   রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন বিএনপির নীতিনির্ধারণী রাজনীতিতে সক্রিয় এবং সরকারের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক জ্যেষ্ঠতা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাঁকে এই পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।   এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর নামও আলোচনায় উঠেছিল। তবে তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়নি, তাই এখনই নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা অপ্রয়োজনীয়।   অন্যদিকে স্পিকার পদে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। এ তালিকায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।   দলীয় সূত্র বলছে, সংসদ পরিচালনার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে স্পিকার নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে জাতীয় সংসদ–এর ত্রয়োদশ অধিবেশন। ওই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।   সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার পদ বিবেচনার বিষয়টিও আলোচনায় রয়েছে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী বাংলাদেশ–কে নাম প্রস্তাব করতে বলা হয়েছে বলে জানা গেছে।   সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।   তবে বিএনপি নেতৃত্ব এখনই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে না বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা ও রাজনৈতিক কৌশল বিবেচনায় রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

ছবি: সংগৃহীত
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি
নিলুফা ইয়াসমিন মার্চ ৪, ২০২৬ 0

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক Human Rights Activists News Agency তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।   সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসাকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আরও হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে, ফলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।   দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত শনিবার Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)–এর একটি ঘাঁটির কাছে অবস্থিত ওই স্কুলে বিমান হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে নিহতদের জানাজার ছবি ছড়িয়ে পড়েছে।   তবে এ সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে BBC News। মার্কিন সামরিক বাহিনী বলেছে, স্কুলে হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযান পরিচালনার বিষয়ে তারা অবগত নয়।

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
160 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
174 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
111 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
শিক্ষা
Advertisement
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
বাংলাদেশ
জাতীয়