Live update news
হরমুজে মাইন আতঙ্কে তেলের বাজার টালমাটাল

বিশ্বের জ্বালানি করিডোরখ্যাত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে সেখানে মাইন পুঁতছে ইরান, এমন খবর ছড়িয়ে পড়ার পর প্রাকৃতিক গ্যাস ও তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব ইতোমধ্যে ইউরোপের বাজারেও পড়েছে, যেখানে গ্যাসের দাম বেড়েছে প্রায় ছয় শতাংশ।   মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা বাড়ার মধ্যেই এই প্রতিক্রিয়া দেখা দেয়। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে এমন অসমর্থিত খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপ ও যুক্তরাজ্যজুড়ে গ্যাসের দাম লাফিয়ে বাড়তে শুরু করে।   এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে ইউরোপ ও এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   বুধবার (১১ মার্চ) সকালের লেনদেনে ইউরোপীয় গ্যাসের বেঞ্চমার্ক মূল্য প্রায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে ব্রিটিশ পাইকারি গ্যাসের প্রধান চুক্তির মূল্য বেড়েছে প্রায় ৬ শতাংশ।   এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জলপথের কাছে মাইন স্থাপন করছিল বলে দাবি করে তারা ১৬টি ইরানি জাহাজ ‘নির্মূল’ করেছে। এতে করে উত্তেজনা আরও বেড়েছে।   এর আগে ইউএস ইন্টেলিজেন্স রিপোর্টের সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে জানা যায়, ইরান হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথগুলোর একটি এই প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।   সূত্রগুলো জানিয়েছে, মাইন স্থাপনের কাজ এখনো ব্যাপক আকারে শুরু হয়নি; গত কয়েক দিনে মাত্র কয়েক ডজন মাইন বসানো হয়েছে। তবে একটি সূত্রের মতে, ইরানের ৮০ থেকে ৯০ শতাংশ ছোট নৌকা ও মাইন স্থাপনকারী যান এখনো অক্ষত রয়েছে, ফলে চাইলে তারা এই জলপথে কয়েকশ মাইন পেতে রাখতে পারে।   ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), যারা ইরানের প্রথাগত নৌবাহিনীর পাশাপাশি কার্যত এই প্রণালী নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে মাইন স্থাপনকারী যান, বিস্ফোরক বোঝাই নৌকা এবং উপকূলীয় মিসাইল ব্যাটারিসহ শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১০ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো মাইন স্থাপন করে থাকে যদিও এ বিষয়ে তাদের কাছে কোনো রিপোর্ট নেই তাহলে সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত।

৪ মিনিট Ago
হরমুজ প্রণালীর কাছে থাই পণ্যবাহী জাহাজে হামলা, ২০ নাবিক উদ্ধার, নিখোঁজ ৩

সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই হরমুজ প্রণালীর কাছে থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) এ হামলার পর ২০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, থাই কোম্পানি প্রিশিয়াস শিপিং পিসিএল-এর মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘ময়ূরী নারি’ সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর ছেড়ে ভারতের কান্দলা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটি হামলার শিকার হয়।   থাই নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সুনির্দিষ্ট বিবরণ ও কারণ বর্তমানে তদন্তাধীন।   সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি জাহাজ ‘অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুনও লাগে।   রয়টার্সের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ময়ূরী নারি’ জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে এটি ক্ষতিগ্রস্ত হয়।   পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো পরিবেশগত ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু নাবিক জাহাজে অবস্থান করছেন।   এর আগে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটে রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পশ্চিমে।   সূত্রগুলো জানায়, জাহাজটির নাবিকরা নিরাপদ আছেন এবং জাহাজটি একটি নিরাপদ নোঙর স্থানের দিকে এগোচ্ছে।   এদিকে তৃতীয় একটি কার্গো জাহাজ দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।   মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের জাহাজটির গায়ে প্রজেক্টাইলের আঘাতে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক।   গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন স্থানে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল দ্রুত কমে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর সংঘাত শুরুর পর থেকে হামলার মুখে পড়া জাহাজের সংখ্যা বেড়ে অন্তত ১৪টিতে দাঁড়িয়েছে।   সূত্র: রয়টার্স, এনডিটিভি

৯ মিনিট Ago
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে তিতাসে বিএনপির তিন নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন খানের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।   বহিষ্কৃত নেতারা হলেন, সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং ৫নং ওয়ার্ড সদস্য জুয়েল শিকদার।   এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা দলের ক্ষতি করেছেন। তিনি জানান, তারা বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কাজ করেছেন। এ কারণেই তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৪ মিনিট Ago
ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতেই উধাও ২০ কার্টন খেজুর

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টন খেজুর বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে জেলার ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টন খেজুর বণ্টন করা হয়েছে। ফলে বাকি ২০ কার্টনের কোনো হিসেব পাওয়া যাচ্ছে না।   দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা যায়, সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার আসে। গত ১ মার্চ এসব খেজুর জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ওই তালিকা অনুযায়ী কুমিল্লা জেলায় ৫২০ কার্টন খেজুর পাঠানো হয়েছে বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। তবে জেলার ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। বাকি ২০ কার্টনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যাগত ভুল বলে দাবি করেছে।   জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, তাদের কাছে ৫০০ কার্টন খেজুরই এসেছিল এবং সেগুলোই বিতরণ করা হয়েছে। পরে অধিদপ্তর বিষয়টি সংশোধন করে ৫০০ কার্টন দেখিয়েছে বলেও জানান তিনি।   তালিকা সংশোধন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তালিকা নয়, বরাদ্দই ৫০০ কার্টন ছিল এবং সেটিই সংশোধন করা হয়েছে।   তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে কুমিল্লা জেলায় ৫২০ কার্টন খেজুর বরাদ্দের তথ্যই দেখা যাচ্ছে।   এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।   প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার বিভিন্ন কর্মকাণ্ডের হিসাব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর পাওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন। তার এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

১৯ মিনিট Ago
খেজুর | ছবি: সংগৃহীত
জাতীয়

তাবাস্সুম মার্চ ১১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
ইরানে ১৬৫ শিশু হত্যা, পেন্টাগনের কাছে জবাব চাইলেন মার্কিন ডেমোক্র্যাটরা

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কাছে কঠোর জবাবদিহি দাবি করেছেন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের একটি নৌঘাঁটি ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ওই হামলায় ১৭৫ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই শিশু।   নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণ অনুযায়ী, মিনাব এলাকায় উদ্ধার হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষগুলো আমেরিকান প্রযুক্তিতে তৈরি 'টমাহক ক্রুজ মিসাইল'-এর বলে প্রতীয়মান হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, ইরান নিজেই এই হামলা চালিয়েছে।   বুধবার হেগসেথকে লেখা এক চিঠিতে সিনেটররা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানান। তারা অভিযোগ করেছেন যে, যুদ্ধের ময়দানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেওয়ার যে নৈতিক দায়িত্ব, বর্তমান প্রশাসন তা অবজ্ঞা করছে। চিঠিতে বলা হয়েছে, প্রতিরক্ষা সচিবের সাম্প্রতিক মন্তব্য—যেখানে তিনি যুদ্ধের জন্য কোনো 'শর্ত' বা 'নিয়ম' না থাকার কথা বলেছিলেন—বেসামরিক মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।   পেন্টাগন এই ঘটনার তদন্ত শুরু করার কথা বললেও কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি। এদিকে জাতিসংঘ এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ডেমোক্র্যাটরা আগামী সপ্তাহের মধ্যে এই হামলার সঙ্গে মার্কিন বাহিনীর সংশ্লিষ্টতা আছে কি না, তা স্পষ্ট করতে বলেছেন। রিপাবলিকানদের মধ্যে কেবল লুসিয়ানা অঙ্গরাজ্যের সিনেটর জন কেনেডি এই ঘটনার নিন্দা জানিয়ে একে একটি 'ভয়াবহ ভুল' হিসেবে অভিহিত করেছেন।

ছবি: সংগৃহীত।
ইরানে ২০ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের জেরে ইরানে ভয়াবহ মানবিক সংকটের চিত্র ফুটে উঠেছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে প্রায় ২০ হাজার বেসামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।   সংস্থাটির প্রাথমিক মূল্যায়ন রিপোর্টে জানানো হয়েছে, এখন পর্যন্ত মোট ১৯,৭৩৪টি বেসামরিক কাঠামো হামলার শিকার হয়েছে। এর মধ্যে সাধারণ মানুষের ঘরবাড়ির পাশাপাশি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দানকারী প্রতিষ্ঠান। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষা খাতের ওপর এই সংঘাতের প্রভাব পড়েছে সবথেকে বেশি।   রেড ক্রিসেন্টের তথ্যমতে, ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকায় রয়েছে ৭৭টি মেডিকেল সেন্টার এবং ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি মানবিক সহায়তায় নিয়োজিত খোদ রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব ১৬টি স্থাপনাও এই হামলার হাত থেকে রেহাই পায়নি।    হাসপাতাল ও স্কুলগুলোর ওপর এমন আঘাত সাধারণ নাগরিকদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

ছবি: সংগৃহীত।
ইরানের পাল্টা জবাবে চাপে যুক্তরাষ্ট্র, যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্প প্রশাসনে বাড়ছে উদ্বেগ

মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, ইরানের ধারাবাহিক পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ভেতরে যুদ্ধের পরিণতি নিয়ে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।   সূত্রগুলো জানায়, ইরানের শক্ত প্রতিক্রিয়ার কারণে ওয়াশিংটন তাদের আগের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কিছু কর্মী সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনের ভেতরে আশঙ্কা তৈরি হয়েছে যে সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে।   মার্কিন কর্মকর্তাদের মতে, শুরুতে ধারণা করা হয়েছিল ইরান সীমিত প্রতিক্রিয়া দেখাবে এবং সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কিন্তু বাস্তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নিতে বাধ্য হতে হয়।   এছাড়া যুদ্ধের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।   প্রশাসনের ভেতরের একাধিক সূত্র বলছে, যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য স্পষ্ট কোনো কৌশল না থাকায় হোয়াইট হাউসের ভেতরে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রকে বড় সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা হামলা প্রমাণ করেছে যে সংঘাত দ্রুত শেষ করা সহজ হবে না, এবং এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রে মোস্ট ওয়ান্টেড ভারতীয় প্রবাসী, গ্রেপ্তারে মিলবে ১ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত পলাতক আসামি ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে গ্রেপ্তারের তথ্য দিলে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে ধরতে পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।   এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ভবেশ কুমার প্যাটেল ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি ডানকিন ডোনাটস দোকানের ভেতরে তার স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।   তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে থাকতে পারেন। তার ভারতীয় নাগরিকত্ব থাকায় তিনি ভারতে বা অন্য কোনো দেশে ভুয়া পরিচয়ে আত্মগোপনে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।   এফবিআই জানিয়েছে, এই মামলায় আগে কম পরিমাণ পুরস্কার ঘোষণা করা হলেও গ্রেপ্তারে অগ্রগতি না হওয়ায় পুরস্কার বাড়িয়ে ১ মিলিয়ন ডলার করা হয়েছে। বর্তমানে তিনি এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ পলাতক আসামি।   সংস্থাটি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা এফবিআইকে জানাতে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত।
ইরানের নতুন বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী নতুন করে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। এতে করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।   ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বুধবার সকালে ইসরায়েলের দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে অথবা সেগুলো জনবসতিহীন এলাকায় পড়েছে। ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।   আন্তর্জাতিক সূত্রগুলো বলছে, ইরান শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি থাকায় এসব স্থানে সতর্কতা জারি করা হয়েছে।   বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন সীমিত পর্যায়ে নেই এবং তা ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা বাড়তে থাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে এবং বেসামরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।   এদিকে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে, তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও।

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
হরমুজে মাইন আতঙ্কে তেলের বাজার টালমাটাল
তাবাস্সুম মার্চ ১১, ২০২৬ 0

বিশ্বের জ্বালানি করিডোরখ্যাত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে সেখানে মাইন পুঁতছে ইরান, এমন খবর ছড়িয়ে পড়ার পর প্রাকৃতিক গ্যাস ও তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব ইতোমধ্যে ইউরোপের বাজারেও পড়েছে, যেখানে গ্যাসের দাম বেড়েছে প্রায় ছয় শতাংশ।   মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা বাড়ার মধ্যেই এই প্রতিক্রিয়া দেখা দেয়। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে এমন অসমর্থিত খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপ ও যুক্তরাজ্যজুড়ে গ্যাসের দাম লাফিয়ে বাড়তে শুরু করে।   এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে ইউরোপ ও এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   বুধবার (১১ মার্চ) সকালের লেনদেনে ইউরোপীয় গ্যাসের বেঞ্চমার্ক মূল্য প্রায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে ব্রিটিশ পাইকারি গ্যাসের প্রধান চুক্তির মূল্য বেড়েছে প্রায় ৬ শতাংশ।   এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জলপথের কাছে মাইন স্থাপন করছিল বলে দাবি করে তারা ১৬টি ইরানি জাহাজ ‘নির্মূল’ করেছে। এতে করে উত্তেজনা আরও বেড়েছে।   এর আগে ইউএস ইন্টেলিজেন্স রিপোর্টের সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে জানা যায়, ইরান হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথগুলোর একটি এই প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।   সূত্রগুলো জানিয়েছে, মাইন স্থাপনের কাজ এখনো ব্যাপক আকারে শুরু হয়নি; গত কয়েক দিনে মাত্র কয়েক ডজন মাইন বসানো হয়েছে। তবে একটি সূত্রের মতে, ইরানের ৮০ থেকে ৯০ শতাংশ ছোট নৌকা ও মাইন স্থাপনকারী যান এখনো অক্ষত রয়েছে, ফলে চাইলে তারা এই জলপথে কয়েকশ মাইন পেতে রাখতে পারে।   ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), যারা ইরানের প্রথাগত নৌবাহিনীর পাশাপাশি কার্যত এই প্রণালী নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে মাইন স্থাপনকারী যান, বিস্ফোরক বোঝাই নৌকা এবং উপকূলীয় মিসাইল ব্যাটারিসহ শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১০ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো মাইন স্থাপন করে থাকে যদিও এ বিষয়ে তাদের কাছে কোনো রিপোর্ট নেই তাহলে সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত।

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালীর কাছে থাই পণ্যবাহী জাহাজে হামলা, ২০ নাবিক উদ্ধার, নিখোঁজ ৩
তাবাস্সুম মার্চ ১১, ২০২৬ 0

সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই হরমুজ প্রণালীর কাছে থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) এ হামলার পর ২০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, থাই কোম্পানি প্রিশিয়াস শিপিং পিসিএল-এর মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘ময়ূরী নারি’ সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর ছেড়ে ভারতের কান্দলা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটি হামলার শিকার হয়।   থাই নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সুনির্দিষ্ট বিবরণ ও কারণ বর্তমানে তদন্তাধীন।   সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি জাহাজ ‘অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুনও লাগে।   রয়টার্সের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ময়ূরী নারি’ জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে এটি ক্ষতিগ্রস্ত হয়।   পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো পরিবেশগত ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু নাবিক জাহাজে অবস্থান করছেন।   এর আগে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটে রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পশ্চিমে।   সূত্রগুলো জানায়, জাহাজটির নাবিকরা নিরাপদ আছেন এবং জাহাজটি একটি নিরাপদ নোঙর স্থানের দিকে এগোচ্ছে।   এদিকে তৃতীয় একটি কার্গো জাহাজ দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।   মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের জাহাজটির গায়ে প্রজেক্টাইলের আঘাতে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক।   গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন স্থানে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল দ্রুত কমে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর সংঘাত শুরুর পর থেকে হামলার মুখে পড়া জাহাজের সংখ্যা বেড়ে অন্তত ১৪টিতে দাঁড়িয়েছে।   সূত্র: রয়টার্স, এনডিটিভি

ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রে মোস্ট ওয়ান্টেড ভারতীয় প্রবাসী, গ্রেপ্তারে মিলবে ১ মিলিয়ন ডলার
আবু জোবায়ের মার্চ ১১, ২০২৬ 0

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত পলাতক আসামি ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে গ্রেপ্তারের তথ্য দিলে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে ধরতে পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।   এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ভবেশ কুমার প্যাটেল ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি ডানকিন ডোনাটস দোকানের ভেতরে তার স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।   তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে থাকতে পারেন। তার ভারতীয় নাগরিকত্ব থাকায় তিনি ভারতে বা অন্য কোনো দেশে ভুয়া পরিচয়ে আত্মগোপনে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।   এফবিআই জানিয়েছে, এই মামলায় আগে কম পরিমাণ পুরস্কার ঘোষণা করা হলেও গ্রেপ্তারে অগ্রগতি না হওয়ায় পুরস্কার বাড়িয়ে ১ মিলিয়ন ডলার করা হয়েছে। বর্তমানে তিনি এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ পলাতক আসামি।   সংস্থাটি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা এফবিআইকে জানাতে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত।
ইরানের নতুন বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি
আবু জোবায়ের মার্চ ১১, ২০২৬ 0

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী নতুন করে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। এতে করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।   ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বুধবার সকালে ইসরায়েলের দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে অথবা সেগুলো জনবসতিহীন এলাকায় পড়েছে। ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।   আন্তর্জাতিক সূত্রগুলো বলছে, ইরান শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি থাকায় এসব স্থানে সতর্কতা জারি করা হয়েছে।   বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন সীমিত পর্যায়ে নেই এবং তা ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা বাড়তে থাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে এবং বেসামরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।   এদিকে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে, তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও।

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
174 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
190 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
125 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
আইন-আদালত
Advertisement
শিক্ষা
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
বাংলাদেশ
জাতীয়