Live update news
মহাসড়কে মাইক্রোবাসের গ্যাস বিস্ফোরণে ৩ জন নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।   দুর্ঘটনা ঘটেছে বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায়। নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং গাড়ির ড্রাইভার রিন্টু (৪৭)। আহতদের মধ্যে আছে শিশু ফাতেমা (১০) ও আরহাম (৭)সহ নয়জন।   স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রীবাহী মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তে গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়া খুবই কঠিন ছিল।   শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানিয়েছেন, আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।   শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার পর নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০ মিনিট Ago
৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা

কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে মঙ্গলবার (১৭ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে ৫.৮ মাত্রার এই কম্পন অনুভূত হয়।   ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিউবার পূর্ব প্রান্তের মাইসি মিউনিসিপালিটি থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং এর গভীরতা ছিল ১১.৬ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার প্রথমে এই ভূকম্পনের খবর নিশ্চিত করে। পরে ৪.৭ মাত্রার কিছু অনুকম্পনও রেকর্ড করা হয়।   কিউবার সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, সান্তিয়াগো ডি কিউবা ও গুয়ান্তানামো প্রদেশেও কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে ইউএসজিএস জানিয়েছে, প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির ঝুঁকি কম, যা ‘সবুজ’ পর্যায় নির্দেশ করে।   প্রাকৃতিক এই দুর্যোগটি এমন এক সময়ে এসেছে যখন কিউবা বিদ্যুৎ সংকটের মধ্যে রয়েছে। সোমবার (১৬ মার্চ) থেকে পুরো দ্বীপটি বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এর পেছনে যুক্তরাষ্ট্রের আরোপিত তেল অবরোধকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে কিউবায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে দখল করার এবং প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার করেছেন।   ভূমিকম্পে তাৎক্ষণিক বড় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মাঝেই এই প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।   সূত্র: রয়টার্স।

৩০ মিনিট Ago
ঈদে খোলা মাঠে জামাত নয়, আমিরাতের নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন ঈদকে সামনে রেখে সতর্ক অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স এবার খোলা মাঠে ঈদের জামাত আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের দীর্ঘদিনের প্রচলিত রীতির বাইরে।   গালফ নিউজের বরাতে জানা গেছে, এ বছর কোনো ঈদগাহ বা উন্মুক্ত স্থানে জামাত অনুষ্ঠিত হবে না। পুরো দেশজুড়ে শুধুমাত্র মসজিদের ভেতরেই ঈদের নামাজ আদায় করতে হবে।   সাধারণত আমিরাতে খোলা জায়গায় ঈদের জামাতের আয়োজন হয়ে থাকে এবং বিপুল সংখ্যক মুসল্লি সেখানে অংশ নেন। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার এই আয়োজন সীমিত করেছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই সবাইকে নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।   এছাড়া দেশের সব মসজিদে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

১ ঘন্টা Ago
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) মারা গেছেন। তিনি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।   পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের ঠিক আগে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ক্যাম্পটি আল তোয়াইক বলদিয়া কোম্পানির অধীনে ছিল। বিস্ফোরণে মামুন গুরুতর দগ্ধ হন। পরে তাকে স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়।   হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।   নিহতের স্বজনরা জানান, বিস্ফোরণে তার শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মামুনের এক ছেলে সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।   এ ঘটনায় আরও দুই বাংলাদেশি—কিশোরগঞ্জের বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের মোশাররফ হোসেন—নিহত হন। এছাড়া মামুনসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

১ ঘন্টা Ago
মহাসড়কে মাইক্রোবাসের গ্যাস বিস্ফোরণে ৩ জন নিহত
জাতীয়
মহাসড়কে মাইক্রোবাসের গ্যাস বিস্ফোরণে ৩ জন নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।   দুর্ঘটনা ঘটেছে বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায়। নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং গাড়ির ড্রাইভার রিন্টু (৪৭)। আহতদের মধ্যে আছে শিশু ফাতেমা (১০) ও আরহাম (৭)সহ নয়জন।   স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রীবাহী মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তে গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়া খুবই কঠিন ছিল।   শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানিয়েছেন, আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।   শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার পর নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিলুফা ইয়াসমিন মার্চ ১৮, ২০২৬ 0
প্রবাসী আব্দুল্লাহ আল মামুন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) মারা গেছেন। তিনি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।   পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের ঠিক আগে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ক্যাম্পটি আল তোয়াইক বলদিয়া কোম্পানির অধীনে ছিল। বিস্ফোরণে মামুন গুরুতর দগ্ধ হন। পরে তাকে স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়।   হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।   নিহতের স্বজনরা জানান, বিস্ফোরণে তার শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মামুনের এক ছেলে সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।   এ ঘটনায় আরও দুই বাংলাদেশি—কিশোরগঞ্জের বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের মোশাররফ হোসেন—নিহত হন। এছাড়া মামুনসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

ছবি: সংগৃহীত
আমেরিকায় পরকীয়া একটি দণ্ডনীয় অপরাধ, প্রমাণিত হলে হতে পারে জেল!

আমেরিকাকে ব্যক্তিগত স্বাধীনতার দেশ বলা হলেও, এখনো কয়েকটি অঙ্গরাজ্যে পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হয়। অনেকেই মনে করেন, আমেরিকায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো আইনি বাধা নেই, কিন্তু বাস্তবে কিছু অঙ্গরাজ্যের পুরনো আইনে এখনো এ ধরনের সম্পর্কের জন্য শাস্তির বিধান রয়েছে।   আইন বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, জর্জিয়া, নিউইয়র্ক, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান এবং ওকলাহোমা সহ কয়েকটি অঙ্গরাজ্যে এখনো আইনে পরকীয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করা আছে।   বিশেষ করে জর্জিয়া অঙ্গরাজ্যের আইনে বলা হয়েছে, কোনো বিবাহিত ব্যক্তি তার স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা বা স্বল্প মেয়াদের কারাদণ্ডের বিধান থাকলেও বাস্তবে এ ধরনের মামলা খুব কম দেখা যায়।   আইনজীবীরা বলছেন, ফৌজদারি শাস্তির ঘটনা বিরল হলেও পারিবারিক মামলায় এর প্রভাব অনেক বেশি। বিবাহ বিচ্ছেদের সময় আদালত পরকীয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে। এর ফলে ভরণপোষণ বন্ধ হয়ে যেতে পারে, সন্তানের হেফাজত নিয়ে জটিলতা তৈরি হতে পারে, এমনকি সম্পত্তি বণ্টনের ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়তে হয়।   বিশেষজ্ঞদের মতে, আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যের আইন আলাদা হওয়ায় সব জায়গায় একই নিয়ম প্রযোজ্য নয়। কোথাও আইন থাকলেও তা খুব কম প্রয়োগ করা হয়, আবার কোথাও পারিবারিক মামলায় এই বিষয়টি বড় প্রভাব ফেলে।   তাই আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন, আমেরিকায় বসবাসকারী দম্পতিদের উচিত নিজেদের অঙ্গরাজ্যের আইন সম্পর্কে আগে থেকেই জানা, কারণ ব্যক্তিগত জীবনের একটি সিদ্ধান্তও কখনো কখনো আইনি জটিলতার কারণ হয়ে উঠতে পারে।

ছবি: সংগৃহীত
চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাংলা কলেজ এলাকায় ভাসমান চা–বিক্রেতা ছয় বছর বয়সী শিশু ফাতেমা ও তার নানির পাশে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।   ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় তালতলা এলাকায় পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ ঈদ উপহার। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু ফাতেমার খবর নজরে আসার পরই তিনি এই শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন।   উপহারে শিশু ফাতেমার জন্য ছিল নতুন জামা, জুতা ও প্রসাধন সামগ্রী। তার নানির জন্য হস্তান্তর করা হয়েছে শাড়ি ও প্রয়োজনীয় উপহার সামগ্রী। সংগঠনটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের কাছে ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছে।   সম্প্রতি বাংলা কলেজের সামনে নানির চা দোকানে সাহায্য করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় আহত হয়েছিল ফাতেমা। তাকে একজন পুলিশ সার্জেন্ট উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। এই মানবিক ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।   উপহার হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতা মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব। তারা জানিয়েছেন, সাধারণ মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার প্রধানমন্ত্রীর, তারই অংশ হিসেবে এই সহায়তা পৌঁছে দেওয়া হলো।

ছবি: সংগৃহীত
ঈদে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।   মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশের কুয়েত দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত কারণে ঈদের ছুটিতে সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।   নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে রয়েছে নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিয়ের অনুষ্ঠানসহ যেকোনো ধরনের জমায়েত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও জানানো হয়।   দূতাবাসের পক্ষ থেকে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কুয়েত সরকারের আইন ও নির্দেশনা অনুসরণ করে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়েছে।   সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ছবি: সংগৃহীত
নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান আমির হাতামি ‘চূড়ান্ত ও বেদনাদায়ক’ পাল্টা হামলার হুমকি দিয়েছেন।   এক বিবৃতিতে হাতামি বলেন, “সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে কঠোর এবং অনুশোচনাযোগ্য।” এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিশ্চিত করেছে যে দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন।   গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর চলমান সংঘাতে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে উচ্চপর্যায়ের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।   সূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
189 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
202 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
135 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
আইন-আদালত
Advertisement
শিক্ষা
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
আন্তর্জাতিক
বাংলাদেশ
জাতীয়